অন্য আগুন

  অন্য আগুন 


 এই দুরন্ত বৃষ্টির দিনে কোথায় তুমি পুষ্পিতা

 আমাকে বাদ দিয়ে কি তোমার শহরেও বৃষ্টি হয়


 তুমি কি তাকে অনুমতি দাও তোমার শরীরে পড়ার


 এই বেহায়া বৃষ্টির দিনে

 কাকে শোনাও তুমি এ ভরা বৃষ্টির গান

 কাকে দেখাও ভেজা আগুনের  ভাঁজ…


 বৃষ্টির চোখে চোখ রেখে কাকে ডাকো তুমি আজ

 নিজের শহরে

 জানি এখন আমি আর  আগের মত নই


 এই বৃষ্টিতে ভিজে তুমি কি এখন

 অন্য কোন গনগনে আগুনে  পুড়ছো পুষ্পিতা


মন্তব্যসমূহ